কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি ও শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে বেপরোয়া ও নির্লজ্জ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে ভারত। নয়াদিল্লির মতে, এ হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (৩০ জুন) এক বিবৃতিতে জানায়, পাকিস্তান দাবি করেছে তারা সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে এ হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের এই নির্লজ্জ আগ্রাসন আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি। এটি পাকিস্তানের দীর্ঘদিনের বেপরোয়া আচরণেরই প্রতিফলন এবং নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে সীমান্তের বাইরে মরিয়া সহিংসতা চালানোর একটি ব্যর্থ চেষ্টা।

বিবৃতিতে ভারত নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। পাশাপাশি আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এদিকে তালেবান সরকারের দাবি, রোববার গভীর রাত থেকে সোমবার ভোরের মধ্যে পাকিস্তানের চালানো ডাবল-ট্যাপ হামলায় পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে ৩৬ জন বেসামরিক মানুষ নিহত এবং ১৬৩ জন আহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তান জানিয়েছে, হামলায় ২৯ জন সন্ত্রাসী নিহত হয়েছে। ইসলামাবাদের দাবি, তারা করাচিতে সপ্তাহান্তে সংঘটিত প্রাণঘাতী হামলার সঙ্গে জড়িত ছিল। তবে আফগান কর্তৃপক্ষ বরাবরের মতোই তাদের ভূখণ্ডে এ ধরনের সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতির অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র : এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপোষ নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১০

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১১

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১২

কমলো এলপি গ্যাসের দাম

১৩

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৪

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৫

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১৭

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১৮

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

১৯

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

২০
X