সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে লোকাল বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

লোকাল বাসে ভারতের কর্নাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। ছবি: সংগৃহীত
লোকাল বাসে ভারতের কর্নাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ। ছবি: সংগৃহীত

ভারতের কর্নাটক রাজ্যের পরিবহনমন্ত্রী বাইরাথি সুরেশ শনিবার (১১ জুলাই) নিজ শহরে আকস্মিক পরিদর্শনে বের হন। মুখে মাস্ক পরে বাসযাত্রীদের নিয়মিত ভোগান্তির চিত্র দেখতেই তার এ যাত্রা। তবে এদিন স্বয়ং মন্ত্রীকেই ফিরতে হয় ভোগান্তির শিকার হয়ে।

টাইমস অব ইন্ডিয়া প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, শহরের গণপরিবহন ব্যবস্থার বাস্তব চিত্র জানতে মুখে মাস্ক পরে সাধারণ যাত্রীর বেশে পরিদর্শনে বের হন মন্ত্রী সুরেশ। তিনি হেব্বাল থেকে নাগাশেট্টিহল্লি রুটের একটি বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট করপোরেশন (বিএমটিসি) বাসে ওঠেন এবং দুটি টিকিট চান।

টিকিটের মূল্য পরিশোধ করতে তিনি কন্ডাক্টরকে ১০০ রুপির একটি নোট দেন। এ সময় কন্ডাক্টর তার কাছে খুচরা টাকা চান। মন্ত্রী জানান, তার কাছে ভাঙতি নেই। তখন কন্ডাক্টর নিজের ক্যাশ ব্যাগ দেখিয়ে বলেন, তার কাছেও পর্যাপ্ত খুচরা টাকা নেই। এরপর তিনি মন্ত্রীকে বলেন, ভাঙতি টাকা দিতে না পারলে বাস থেকে নেমে যেতে হবে।

মুখে মাস্ক থাকায় কন্ডাক্টর বুঝতে পারেননি যে ওই যাত্রীই রাজ্যের পরিবহনমন্ত্রী। কন্ডাক্টরের কথার কোনো জবাব না দিয়ে মন্ত্রী বাস থেকে নেমে যান।

পরিদর্শনের সময় মন্ত্রী রাত ৭টা ১০ মিনিট থেকে ৯টা ১০ মিনিট পর্যন্ত বিভিন্ন বাস রুটে ভ্রমণ করেন। এর মধ্যে ছিল রাজ্যের জয়মহল, টিভি টাওয়ার, আরটি নগর, সিবিআই রোড, হেব্বাল, মান্যতা টেক পার্ক, নাগাওয়ারা, হেন্নুর, হেন্নুর বান্দে, বাইরাথি বান্দে ও গেদ্দালাহল্লি এলাকার রুট।

এ ছাড়া নাগাশেট্টিহল্লি থেকে অল্প সময়ের জন্য একটি অটোরিকশাতেও যাত্রা করেন তিনি। সেখানে আরেকটি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হন মন্ত্রী।

অটোর মিটারে ভাড়া ৩০ রুপি দেখালেও চালক তার কাছে ৩৬ রুপি দাবি করেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে চালক জানান, মিটারটি পরে নতুন ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে। শেষ পর্যন্ত মন্ত্রী ৪০ রুপি দিয়ে অটোরিকশা থেকে নেমে যান।

পরিদর্শনের পর মন্ত্রী বাইরাথি সুরেশ বলেন, সাধারণ যাত্রীরা প্রতিদিন যে ধরনের সমস্যার মুখোমুখি হন, তা সরাসরি বোঝার জন্যই তিনি ছদ্মবেশে গণপরিবহনে ভ্রমণ করেছেন। তার এই পরিদর্শনে বাস ও অটোরিকশা সেবার বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১০

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১১

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১২

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৪

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৫

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

১৬

রাঙামাটিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ, পানিবন্দি ৪৫ হাজার মানুষ

১৭

সাতকানিয়ায় পানিবন্দি মানুষের পাশে ছাত্রদল নেতা তৌহিদুল

১৮

চকরিয়ায় বন্যার পানিতে দুজনের মৃত্যু, ২৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

১৯

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আতঙ্কে বাসিন্দারা

২০
X