কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে ইঙ্গো-মার্কিন বাহিনীর যৌথ বিমান হামলা

মার্কিন রণতরী থেকে ইয়েমেনে হামলা। পুরোনো ছবি
মার্কিন রণতরী থেকে ইয়েমেনে হামলা। পুরোনো ছবি

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের নিশানা করে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। মার্কিন ড্রোন ভূপাতিত করার জবাবে এ হামলা চালানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আল মাসিরাহ টিভি জানিয়েছে, মার্কিন ও যুক্তরাজ্যের বাহিনী ইয়েমেনের আমরান ও সাদা গভর্নরেটে একাধিক বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেন থেকে ছোড়া প্রজেক্টাইল ভূপাতিত করার পর এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হামলার কথা বলা হলেও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইয়েমেনের হুতি বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইয়েমেনের আল-জাফ গভর্নরেটে একটি আমেরিকান এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। গত শুক্রবার দিনের শুরুতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আকাশে হুতি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত হচ্ছে। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রতিরক্ষা বাহিনী, বিষয়টি তা তদন্ত করে দেখছে বলেও জানানো হয়। যদিও রাতের ভিডিওতে স্পষ্ট নয় হুথিরা ঠিক কী ধরনের বিমান ধ্বংস করেছে।

হুতিদের কাছে বেশ কয়েক ধরনের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যা বিমান ভূপাতিত করতে ব্যবহার করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ ইরান এসব ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করছে, যদিও বরাবরই তেহরান এমন অভিযোগ অস্বীকার করে আসছে। গাজা যুদ্ধের শুরু থেকেই লোহিত সাগরে পশ্চিমা জাহাজা ও সামরিক ড্রোনের ওপর হামলা চালিয়ে আসছে হুথিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X