বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০২ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

বেন গুরিয়ন বিমানবন্দর। ছবি : সংগৃহীত
বেন গুরিয়ন বিমানবন্দর। ছবি : সংগৃহীত

ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলার জবাবে এ হামলা করা হয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইয়েমেনের সানা বিমানবন্দর, এর কাছাকাছি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এ হামলার খবর নিশ্চিত করেছে হুতি এবং ইসরায়েলি সংবাদমাধ্যম।

এর জবাবে শুক্রবার (২৭ ডিসেম্বর) তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের যোদ্ধারা। হুথি বিদ্রোহীরা এ দাবি করেছে।

হুথি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের সমর্থন অব্যাহত রাখার জন্যই ইসরায়েলে হামলা করা হয়েছে। এ সফলতা ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্পকে বাড়িয়ে তুলবে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই তা আটকে দিয়েছে। যদিও ধ্বংসাবশেষ পড়ার ভয়ে দেশের কেন্দ্রস্থলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তেল আবিবের আকাশে এ দিন কোনো শত্রু ড্রোনের খবর পাওয়া যায়নি।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় সানা বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিমানবন্দরটি কার্যক্রম পরিচালনায় অক্ষম হয়ে পড়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের সাংবাদিক হুসাইন আল বুখাইতি। পাশাপাশি আল দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহ বিদ্যুৎকেন্দ্রেও হামলা হয়েছে।

হুতিদের আল-মাসিরাহ টিভি এই হামলাকে ‘ইসরায়েলি আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। তবে, ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X