কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫০ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের মোহাজের-১০

ইরানের তৈরি ড্রোন মোহাজের-১০। ছবি : সংগৃহীত
ইরানের তৈরি ড্রোন মোহাজের-১০। ছবি : সংগৃহীত

ইসরায়েলে আঘাত হানতে সক্ষম এমন ড্রোন তৈরি করেছে ইরান। ড্রোনটির নাম দেওয়া হয়েছে মোহাজের-১০। ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপারের আদলে বানানো হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিওতে দেখানো হয় ড্রোনটি অজ্ঞাত একটি বিমানঘাঁটির ওপর দিয়ে উড়ে ভিডিও ধারণ করেছে। বলা হয়েছে, বিভিন্ন ধরনের বোমা ও রাডার-প্রতিরোধী সরঞ্জাম বহন করতে পারে মোহাজের-১০। সেই সঙ্গে এটি নজরদারিতে সক্ষম।

প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী মঙ্গলবার (২২ আগস্ট) এটি উন্মোচন করে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সেনাবাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের পাশাপাশি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইরানের সংবাদমাধ্যমগুলো বলছে, গত শতকের আশির দশকে যখন ইরাক-ইরান যুদ্ধ চলছিল, তখন এই ড্রোনের প্রথম সংস্করণটি তৈরি করেছিল তেহরান। সর্বশেষ সংস্করণ মোহাজের-১০ প্রায় ৩০০ কেজি ওয়ারহেড বা যুদ্ধসরঞ্জাম বহন করতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ ২১০ কিলোমিটার বা ১৩০ মাইল গতিতে উড়তে পারে। এমনকি বহন করতে পারে ৪৫০ লিটার বা ১২০ গ্যালন জ্বালানি।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাজের-১০ প্রায় ৭ হাজার মিটার ওপর দিয়ে বিরতিহীনভাবে ২ হাজার কিলোমিটার ভ্রমণ করতে পারে। এর অর্থ হলো, ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের যেকোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

মোহাজের-১০ নিয়ে ইরানের সংবাদমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে ড্রোনটিকে ইসরায়েলের দিমোনা পারমাণবিক স্থাপনার ওপর মেঘের ভেতর দিয়ে উড়তে দেখা যায়। পোস্টারে ফারসি ও হিব্রু ভাষায় লেখা ছিল, ‘প্রস্তরযুগে ভ্রমণের জন্য প্রস্তুত হও’।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে বলেন, ‘সামরিক খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। এর মধ্য দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ইরান নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এসেছে।’

ইরানের বিরুদ্ধে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে মোহাজেরের আগের সংস্করণসহ বিভিন্ন ড্রোন সরবরাহের অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে ইরান তা অস্বীকার করে। তেহরানের দাবি, মস্কোতে ড্রোন সরবরাহ করা হয়েছিল সত্যি, তবে সেটা যুদ্ধের কয়েক মাস আগে।

সিরিয়ায় ইরানপন্থিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা সম্প্রতি জোরদার করেছে ইসরায়েল। এসবের মধ্যে সোমবার অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে এক ইসরায়েলি শিক্ষককে তার ১২ বছরের মেয়ের সামনে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পেছনে ইরানের হাত আছে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর একদিন পর ইসরায়েলে আঘাত হানতে সক্ষম মনুষ্যবিহীন এ সামরিক যান উন্মোচন করলো ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X