কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলায় লেবাননের শীর্ষ আইনপ্রণেতার ছেলেসহ নিহত ৫

লেবানন ইসরায়েল সীমান্তের একটি গ্রামে হামলার পর ধোঁয়া। ছবি : এএফপি
লেবানন ইসরায়েল সীমান্তের একটি গ্রামে হামলার পর ধোঁয়া। ছবি : এএফপি

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ আইনপ্রণেতার ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বৃটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিয়া ইসলামী গ্রুপ জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুনে ইসরায়েল এ হামলা চালিয়েছে। এ সময় হিজবুল্লাহর নেতা ও দেশটির শীর্ষ আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রদসহ পাঁচজন নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল-লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির ৮৫ জন যোদ্ধা নিহতে হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বুধবার বিকেলে হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে তাদের অবকাঠামোসহ বিভিন্ন সেল রয়েছে। এসব স্থাপনা থেকে ইসরায়েল ও তাদের সেনাবাহিনীকে লক্ষ্য রকেট লঞ্চার ছোড়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) বিবিসি জানায়, লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, গত কয়েকদিনে বেশ কয়েকবার লেবানন ইসরায়েল সীমান্তে সংঘর্ষ ঘটেছে।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, সংঘর্ষ চলাকালে লেবানন থেকে মেটুলা এলাকায় তিনটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X