বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

খোঁজ মিলেছে ইসরায়েলে আটকা পড়া অভিনেত্রী নুসরাতের

অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি : সংগৃহীত

হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে ইসরায়েলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। কিন্তু সম্প্রতি সে দেশে হামলা চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামলার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তার টিম, পরিবার ও ভক্তরা। ইসরায়েলে আটকা পড়েছিলেন এই বলিউড অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডের।

অভিনেত্রীর টিম জানিয়েছিল, শনিবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছিল। তখন একটি বেসমেন্টে নিরাপদ অবস্থানে ছিলেন তিনি। তারপর থেকে আর সংযোগ পাওয়া যাচ্ছিল না।

কিন্তু এখন নুসরাতের খোঁজ মিলেছে। ইতোমধ্যে ভারতের উদ্দেশে রওনা দেওয়ার জন্য ইসরায়েলের বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। তথ্যটি নিশ্চিত করে নুসরাতের মা তাসনীম বলেছেন, ‘ও নিরাপদভাবে দেশে ফিরে আসছে। আমরা খুবই আনন্দিত।’ অভিনেত্রী নুসরাতের টিমের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দূতাবাসের সহযোগিতায় আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তিনি এখন নিরাপদে দেশে ফিরে যাচ্ছেন। আমরা সরাসরি কোনো ফ্লাইট পাইনি, তাই তাকে কানেক্টিং ফ্লাইটে পাঠানো হচ্ছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে এর বেশি কিছু আমরা প্রকাশ করতে চাইছি না।’

শনিবার সকালে দক্ষিণ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালায় হামাস। প্রথম দফায় ৫,০০০টি রকেট ছোড়া হয় বলে দাবি করে হামাস। একপর্যয়ে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস গোষ্ঠীর বন্দুকধারীরা। তাই উদ্বেগ বাড়ছিল অভিনেত্রী নুসরাতের পরিবারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

থাকেন ভারতে, পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

১০

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

১১

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

১২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১৩

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১৪

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১৫

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৬

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৭

চার জেলায় বন্যার আভাস

১৮

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৯

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

২০
X