কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বিরোধী নেতা বেনি গ্যান্টজ গাজায় আটক জিম্মিদের মুক্তির জন্য ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি এ প্রস্তাব দেন।

বার্তা সংস্থা এএফপি জানায়, নেতানিয়াহুর বর্তমান জোট সরকার অতি-ডানপন্থি দলের সমর্থনের ওপর নির্ভরশীল, যারা হামাসের সঙ্গে যে কোনো চুক্তির বিরোধিতা করছে।

২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর গাজা যুদ্ধ শুরু হলে গ্যান্টজ প্রথমদিকে নেতানিয়াহুর জোটে যোগ দিয়েছিলেন। তবে এখন তিনি একটি অস্থায়ী ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন, যাতে অতি-ডানপন্থিদের পাশ কাটিয়ে জিম্মি মুক্তির চুক্তি করা সম্ভব হয়।

টেলিভিশনে দেওয়া সংবাদ সম্মেলনে গ্যান্টজ বলেন, আমি এখানে সেই সব জিম্মির পক্ষে আছি, যাদের কোনো কণ্ঠস্বর নেই। আমি এখানে সেই সব সৈন্যদের জন্য আছি, যাদের কথা এই সরকার শোনে না। আমাদের রাষ্ট্রের প্রথম কর্তব্য হলো ইহুদি ও সব নাগরিকের জীবন রক্ষা করা।

তিনি বিরোধী নেতাদের মধ্যে ইয়ার লাপিদ ও আভিগদোর লিবারম্যানকে তার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানান। যদিও তারা আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগদান করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এদিকে ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করার আইন নিয়ে দ্বন্দ্বে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন ঝুঁকির মুখে। ফলে সংসদের গ্রীষ্মকালীন ছুটি শেষে নেতানিয়াহুর জোট সরকার ভেঙে পড়ার সম্ভাবনাও দেখা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X