কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার পারমাণবিক প্লান্টে আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়ার সেনারা একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার পর রোববার (২৪ আগস্ট) দেশটির কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এএফপির

কেন্দ্রটির পক্ষ থেকে জানানো হয়, ড্রোনটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত হয় এবং তাতে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিনির্বাপক কর্মীদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে।

কুরস্ক এনপিপি তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, শিল্প এলাকায় এবং আশপাশে বিকিরণ পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয়নি, সবকিছু স্বাভাবিক পর্যায়ে রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বারবার সতর্কবার্তা দিয়েছে। কুরস্ক শহরের পশ্চিমে অবস্থিত এ বিদ্যুৎকেন্দ্র রাশিয়া-ইউক্রেন সীমান্তের কাছাকাছি, যেখানে প্রায় ৪ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।

বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভূখণ্ড দখলে রেখেছে, যার মধ্যে রয়েছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া উপদ্বীপও। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পশ্চিমা দেশ ও ইউক্রেনের পক্ষ থেকে বারবার নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তা প্রত্যাখ্যান করেছেন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X