কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে হুতিদের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ

হুতিদের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ। ছবি : সংগৃহীত
হুতিদের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মিফতাহ। ছবি : সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতির গঠিত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুর পর পদটির শূন্যতা পূরণে উপ-প্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইয়েমেনের রাজধানী সানায় চালানো ইসরায়েলি হামলায় রাহাভিসহ হুতিদের একাধিক শীর্ষ কর্মকর্তা প্রাণ হারান। ইসরায়েল ও হুতিপক্ষ উভয়ই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

আহমেদ গালেব আল-রাহাভি ২০২৪ সালের আগস্ট থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সামরিক অভিযানের পরিকল্পনাকারী হিসেবে তিনি মূল সিদ্ধান্ত গ্রহণকারী চক্রের অন্তর্ভুক্ত না হলেও হুতি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে বিবেচিত হতেন।

এদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি ও পশ্চিমা স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে। এর জবাবেই ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল বলে মনে করা হচ্ছে।

তবে হুতিরা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইয়েমেনে এই হামলা তাদের মনোবল ভাঙতে পারবে না এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন আরও জোরালোভাবেই অব্যাহত থাকবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X