কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে স্পেনের ৯ পদক্ষেপ

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি : সংগৃহীত

গাজায় চলমান গণহত্যা ঠেকাতে নয় দফা পদক্ষেপ ঘোষণা করেছে স্পেন। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। খবর শাফাক নিউজের।

স্পেনের সিদ্ধান্ত অনুযায়ী— ইসরায়েলে অস্ত্র রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকবে। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য জ্বালানি বহনকারী কোনো জাহাজ স্পেনের বন্দর ব্যবহার করতে পারবে না। প্রতিরক্ষাসামগ্রী বহনকারী বিমান স্পেনের আকাশসীমায় ঢুকতে পারবে না। গণহত্যা ও যুদ্ধাপরাধে জড়িত ব্যক্তিদের স্পেনে প্রবেশ নিষিদ্ধ থাকবে। গাজা ও পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে আমদানি বন্ধ করা হবে।

এ ছাড়া স্পেন ঘোষণা দিয়েছে, অবৈধ বসতিতে থাকা স্পেনীয় নাগরিকদের জন্য কনস্যুলার সেবা সীমিত করা হবে। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বাড়তি সহায়তা, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাতে (ইউএনআরডব্লিউএ) অনুদান বৃদ্ধি এবং গাজায় মানবিক সহায়তা জোরদার করবে মাদ্রিদ।

সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, দেশ রক্ষার অধিকার আছে। কিন্তু হাসপাতাল বোমা মেরে বা শিশুদের অনাহারে মেরে ফেলা সম্পূর্ণ আলাদা বিষয়। ইসরায়েল যা করছে তা হলো নিরস্ত্র জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা—যা সব মানবিক আইন লঙ্ঘন করছে। আমরা চুপ করে থাকতে পারি না।

এর আগে ২০২৪ সালে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X