কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

জার্মানি-ফ্রান্স-যুক্তরাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপের তিন দেশ (ইথ্রি) যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এ তিন দেশ ‘বেপরোয়া কৌশল’ অনুসরণ করছে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের একজোট হওয়া ইউরোপের বৈশ্বিক অবস্থানকে দুর্বল করবে।

রোববার (৭ সেপ্টেম্বর) গার্ডিয়ানে লেখা এক নিবন্ধে আরাগচি জানান, ইথ্রি (ই৩) এমন একটি প্রক্রিয়া শুরু করছে, যা ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরাতে পারে। তবে এর কোনো আইনি ভিত্তি নেই, আর তা ব্যর্থ হবে।

ইরানের বিরুদ্ধে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ৩০ দিনের প্রক্রিয়া চালু করেছে। তবে আরাগচির বক্তব্য, চুক্তি ভেঙেছিল যুক্তরাষ্ট্র, ইরান নয়। ইউরোপ বরং তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞার পর ইউরোপ বাণিজ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। মার্কিন চাপের মুখে ইউরোপের কৌশলগত স্বায়ত্তশাসন ভেঙে পড়েছে।

তবে আরাগচি জোর দিয়ে বলেন, আলোচনার পথ এখনো খোলা। কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ সীমিত করতে প্রস্তুত। সূত্র : আলজাজিরা

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুরস্কে গ্রেপ্তার ১১৯

তিন দিন সাগরে ভেসে থাকার পর ৫ জন উদ্ধার

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন? / বিশ্বকাপ ফাইনালের আলোচনায় এবার বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন

যে ৪ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মেলে

কখন কোন নফল নামাজ পড়বেন? সঠিক নিয়ম জানুন

বিশ্বকাপে সমান গোল হলে কীভাবে নির্ধারিত হবে গোল্ডেন বুট? জানুন ফিফার নিয়ম

১০

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা টাকা পাচ্ছে বাংলাদেশ

১১

বিক্রম-১ / ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ

১২

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

১৩

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

১৪

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

১৫

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

১৬

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

১৭

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১৮

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৯

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

২০
X