কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

৫৮ বছর পর সিরিয়ার কোনো প্রেসিডেন্ট জাতিসংঘে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক পৌঁছেছেন। ১৯৬৭ সালে সর্বশেষ সিরিয়ার প্রেসিডেন্ট নুরেদ্দিন আল আতাশি জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন। খবর রয়টার্সের।

আহমেদ আল শারা এক সময় মধ্যপ্রাচ্যের কট্টর জঙ্গি গোষ্ঠী আল কায়েদার একজন নেতা ছিলেন। তাকে হত্যার জন্য যুক্তরাষ্ট্র এক কোটি ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল। তবে গত বছর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে দামেস্কের রাজনৈতিক নিয়ন্ত্রণ নেন শারা। চলতি বছরে সৌদি আরবের রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ কূটনৈতিকভাবে তার বড় সাফল্য বলে ধরা হয়।

এই সফলতার পর যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। শারার বিরুদ্ধে ঘোষণা করা হত্যার পুরস্কার তুলে নিয়েছে। ট্রাম্প প্রশাসন নিয়মিতভাবে শারার দেশের স্থিতিশীলতা ও ঐক্যের প্রচেষ্টাকে সমর্থন জানাচ্ছে।

শারা এই সপ্তাহে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। অধিবেশনের মাঝেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে ‘নিরাপত্তা চুক্তি’ হতে পারে বলে আঞ্চলিক সংবাদমাধ্যমে খবর এসেছে।

প্রায় ১৪ বছর ধরে চলা গৃহযুদ্ধ শেষে গত ডিসেম্বরে কট্টর মুসলিম গোষ্ঠীগুলোর জোট বাশার আল আসাদকে উৎখাত করার পর শারা ক্ষমতায় আসেন। তাকে পশ্চিমা দেশসহ সৌদি আরব, তুরস্ক ও অন্যান্য সুন্নি প্রধান দেশগুলো সমর্থন করছে।

উল্লেখ্য, এ বছরের এপ্রিলে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন এবং নিউইয়র্কে সিরিয়ার নতুন পতাকাও উত্তোলন করেন।

কালবেলা/এমএ/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X