কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনি সামরিক বাহিনী ইসরায়েলের ওপর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। হামলাটি গাজায় ইসরায়েলের চলমান বর্বর হামলার প্রতিক্রিয়ায় করা হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, রামলা, বে’র ইয়াকোভ, লড, রেহোভত, মোদিইন ও লাচিশ এবং পশ্চিম তীরের কিছু স্থানে সাইরেন বাজানো হয়। কেন্দ্রীয় অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এগুলো সম্ভবত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র আটকানোর প্রচেষ্টার ফল।

এই হামলার কারণে বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হামলায় সরাসরি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বহু বসতি স্থাপনকারী আতঙ্কে বোম-শেল্টারে আশ্রয় নিয়েছেন। পরে ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি আটকাতে সক্ষম হয়েছে।

ইয়েমেনি বাহিনী জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের ভূমি ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চালিয়ে যাবে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে সংবেদনশীল লক্ষ্যগুলোতে আঘাত করা হয়েছে।

ইসরায়েলের চলমান হামলায় গাজার ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সূত্র : প্রেস টিভি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X