কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় আবারও ব্যাপক বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে অন্তত দশটি স্থানে বিমান হামলা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। একই সময় গাজা নগরীর পূর্ব প্রান্তেও কামান হামলা চালানো হয়।

স্থানীয়দের মতে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের পূর্বাংশে কয়েকটি ভবনও গুঁড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য জানা যায়নি।

গত ২৮ অক্টোবর রাফায় এক ঘটনায় এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর এই হামলা শুরু হয় । এর জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন।

গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা নগরী, খান ইউনিস ও হাসপাতালের আশপাশে বোমাবর্ষণে ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। হামাস দাবি করেছে, তারা ওই ঘটনায় জড়িত নয় এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলই লঙ্ঘন করছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন হামলায় এখন পর্যন্ত ১০৪ জন নিহত ও ২৫৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু ও ২০ জন নারী রয়েছেন। ১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত মোট ২১১ জন নিহত ও ৫৯৭ জন আহত হয়েছেন।

এদিকে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে তারা দুই ইসরায়েলি বন্দির মৃতদেহ হস্তান্তর করবে।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের ছাড়ার পাশাপাশি সামরিক অভিযান বন্ধ ও গাজায় মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি রয়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X