কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ এএম
অনলাইন সংস্করণ

নির্যাতনকে ‘রাষ্ট্রীয় নীতি’ হিসেবে চালাচ্ছে ইসরায়েল : জাতিসংঘ কমিটি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি জানিয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল যে নির্যাতন চালাচ্ছে, তা কার্যত একটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। তাদের সাম্প্রতিক প্রতিবেদনে আটক ফিলিস্তিনিদের ওপর মারধর, খাদ্য–পানিতে বাধা, ইলেকট্রিক শক, যৌন নির্যাতনসহ ভয়াবহ অভিযোগ উঠে এসেছে। খবর বিবিসির

কমিটি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করেছে। অনেককে আইনজীবী বা পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ ছাড়াই মাসের পর মাস ধরে রাখা হয়েছে।

শিশু, নারী ও বৃদ্ধসহ অসংখ্য ফিলিস্তিনিকে ইসরায়েলের প্রশাসনিক আটক আইন ও ‘আনলফুল কম্ব্যাট্যান্টস’ আইনের আওতায় দীর্ঘ সময়ে আটক রাখার সমালোচনাও করে জাতিসংঘ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক অবস্থায় নিয়মিত খাবার বঞ্চনা, মারধর, কুকুর দিয়ে আক্রমণ, স্থায়ীভাবে শেকল পরিয়ে রাখা, টয়লেট ব্যবহার না করতে দেওয়া—এসব আচরণ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের শামিল হতে পারে।

কমিটির সদস্যরা বলেন, অভিযোগগুলো এতটাই গুরুতর যে তারা স্তম্ভিত হয়েছেন। তারা ইসরায়েলকে স্বাধীন তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আহ্বান জানিয়েছে।

ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, জাতিসংঘ পক্ষপাতদুষ্ট। শুনানিতে ইসরায়েলের প্রতিনিধি এসব তথ্যকে ভ্রান্ত দাবি করেন।

এমন সময়ে প্রতিবেদনটি এলো যখন ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনির মৃত্যু বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো মনে হচ্ছে।

গাজায় যুদ্ধবিরতি চললেও ত্রাণ সংস্থাগুলো বলছে, মানুষ এখনো ভয়াবহ সংকটে রয়েছে। তাঁবুতে শীত–বৃষ্টিতে থাকা, ত্রাণ কম পাওয়া এবং দফায় দফায় ইসরায়েলি হামলা চলছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X