কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমা চাপকে ‘সরাসরি লড়াই’ বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় দেশগুলোর চাপ ইরানের বিরুদ্ধে একধরনের সরাসরি লড়াই। এই চাপের লক্ষ্য হলো ইরানকে দুর্বল করা।

শনিবার (২৭ ডিসেম্বর) এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখন ইরানের ওপর যে চাপ দেওয়া হচ্ছে, তা ইরান-ইরাক যুদ্ধের সময়ের চেয়েও কঠিন। তবে এই লড়াই অস্ত্র দিয়ে নয়, বরং অর্থনৈতিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক বাধা এবং প্রচারের মাধ্যমে চালানো হচ্ছে।

পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘাতের পর থেকেই ইরানের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আরও বেড়েছে। এসব প্রচারের উদ্দেশ্য জনগণের মনোবল ভেঙে দেওয়া।

তিনি দাবি করেন, আগেও এ ধরনের চাপ ইরানকে ভাঙতে পারেনি। দেশের ভেতরের ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হওয়াই এখন সবচেয়ে জরুরি। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X