কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

২০২৫ সালে সৌদি আরবে রেকর্ড মৃত্যুদণ্ড 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে সদ্য শেষ হওয়া ২০২৫ সালে মোট ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে কর্তৃপক্ষ। এক বছরে এত বেশি মৃত্যুদণ্ড এর আগে কখনো হয়নি। এএফপির হিসাব অনুযায়ী, এর মাধ্যমে দেশটি নতুন রেকর্ড গড়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে শুরু হওয়া সৌদি আরবের কঠোর ‘মাদকবিরোধী অভিযান’-এর সঙ্গে এই মৃত্যুদণ্ড বৃদ্ধির সরাসরি সম্পর্ক রয়েছে। সরকারি তথ্য বলছে, শুধু ২০২৫ সালেই মাদকসংক্রান্ত মামলায় ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

এর আগের বছর ২০২৪ সালে সৌদি আরবে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। ফলে টানা দুই বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড হলো। ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের বিধান আবার চালু করে দেশটি।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সৌদি আরবে সীমান্ত ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়। এ সময় বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় এবং বহু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

তবে মৃত্যুদণ্ডের এই হার বৃদ্ধির কারণে সৌদি আরব আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এত বেশি মৃত্যুদণ্ড দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

মানবাধিকারকর্মীদের মতে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন-২০৩০’ সংস্কার কর্মসূচির সঙ্গে এ ধরনের কঠোর শাস্তি সাংঘর্ষিক। এতে সৌদি আরবকে একটি আধুনিক ও সহনশীল দেশ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X