কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

আমিরাতে পালিয়েছেন এসটিসি নেতা আল-জুবাইদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় না গিয়ে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পালিয়ে গেছেন।

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট এ তথ্য জানিয়েছে। পালানোর পথে তিনি সোমালিল্যান্ড ব্যবহার করেছেন বলে দাবি করা হয়েছে।

জোটের বিবৃতিতে বলা হয়, বুধবার গভীর রাতে আল-জুবাইদি ইয়েমেনের এডেন বন্দর থেকে একটি নৌকায় করে সোমালিল্যান্ডের বেরবেরা বন্দরে যান। সেখান থেকে তিনি ইউএই কর্মকর্তাদের সঙ্গে একটি বিমানে ওঠেন।

বিমানটি প্রথমে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে যায়। এরপর ওমান উপসাগরের আকাশপথে উড়ার সময় কিছুক্ষণ বিমানের পরিচয় শনাক্তকারী ব্যবস্থা বন্ধ রাখা হয়। পরে আবুধাবির আল-রিফ সামরিক বিমানবন্দরে পৌঁছানোর প্রায় ১০ মিনিট আগে আবার সেটি চালু করা হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

জোটের দাবি, এভাবে গোপনে দেশ ছাড়ার মাধ্যমে আল-জুবাইদি শান্তি প্রক্রিয়া এড়িয়ে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে তারা।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X