কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ এএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

পুরোনো ছবি
পুরোনো ছবি

গাজা যুদ্ধের বন্দি বিনিময়ের সর্বশেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ইসরায়েল। এর বিনিময়ে গাজা উপত্যকায় আটক থাকা শেষ ইসরায়েলি বন্দির মরদেহ গ্রহণ করে দেশটি। চলতি সপ্তাহের শুরুতে ওই বন্দির মরদেহ ইসরায়েলি বাহিনী উদ্ধার করেছিল।

আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা থেকে জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নিচ্ছে মরদেহগুলো খান ইউনিসের নাসের হাসপাতাল নাকি গাজা সিটির আল-শিফা হাসপাতালে হস্তান্তর করা হবে। খুব দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

গত বুধবার ইসরায়েলে দাফন করা হয় পুলিশ সদস্য রান গিভলিকে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলার সময় তিনি নিহত হন। ওই দিন হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী যে ২৫১ জনকে আটক করেছিল, গিভলির মরদেহই ছিল গাজায় থাকা শেষ ইসরায়েলি বন্দির দেহাবশেষ।

গিভলির জানাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে ‘ইসরায়েলের বীর’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, ভবিষ্যতে হামলা হলে শত্রুদের কঠিন মূল্য দিতে হবে।

গাজায় ইসরায়েলের দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে একাধিক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ধাপে ধাপে ইসরায়েলি বন্দিদের ফেরত আনা হয়েছে। সামরিক অভিযানের মাধ্যমে উদ্ধারের চেষ্টাও করা হয়েছিল, তবে সেগুলোর বেশিরভাগই ব্যর্থ হয়। সর্বশেষ এই বন্দি ও মরদেহ বিনিময় গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ ছিল।

সব ইসরায়েলি বন্দি ফিরিয়ে নেওয়া হলেও, ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখনো হাজার হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন। তাদের অনেককেই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X