কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

২ বছর পর সৌদি সফরে এরদোয়ান, হবে যেসব চুক্তি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি : সংগৃহীত

দুই বছরের বেশি সময় পর সৌদি আরব সফরে গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গতকাল মঙ্গলবার রিয়াদে পৌঁছান তিনি। সফরে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকরা এই সফরকে রিয়াদ-আঙ্কারার সম্পর্ক ভালো হবে বলে বিবেচনা করছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, এই সফরে তুরস্ক ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য সৌদি আরবের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত হবে বলে প্রত্যাশা করছে আঙ্কারা।

বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষ তেল, পেট্রোলিয়ামজাত পণ্য ও পেট্রোকেমিকেল খাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সম্মত হয়েছে। পাশাপাশি, জ্বালানি খাতে সৌদি আরবের বড় বিনিয়োগের ফায়দা নিয়ে বিদ্যুৎ ও টেকসই জ্বালানি খাতেও একে অপরকে সহায়তা করতে চায় দুই দেশ।

২০১১ সালে আরব বসন্তের পর সৌদি আরব ও তুরস্কের মধ্যে নীতিগত বিভেদ দেখা দেয়। ২০১৮ সালে তুরস্কের মাটিতে প্রবাসী সৌদি সাংবাদিক খাসোগি নিহত হন। ইস্তানবুলের সৌদি দূতাবাসে প্রাণ হারান তিনি। তার মৃত্যুতে সৌদি যুবরাজের ইন্ধন আছে বলে অভিযোগ আনে আঙ্কারা। এ বিষয়টি নিয়ে টানাপড়েনে দুই দেশের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়।

তবে সাম্প্রতিক সময়ে আঙ্কারা-রিয়াদের সম্পর্কের বরফ গলছে। দুই দেশই গাজার প্রতি সমর্থন যুগিয়েছে। পাশাপাশি, ২০২৪ সালে সিরিয়ার শাসক বাশার আল-আসাদের উৎখাত ও পরবর্তীতে নতুন সরকারের প্রতিও উভয় দেশ যুগপৎ সমর্থন জানায়।

চলতি সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে বৈঠক করবেন এরদোয়ান। ২০২৩ সালের জুলাই মাসে সর্বশেষ রিয়াদ সফর করেন তিনি। বুধবার রিয়াদ থেকে কায়রোর উদ্দেশে রওনা হবেন এরদোয়ান।

আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে যুক্তরাষ্ট্র-ইরানের আনুষ্ঠানিক বৈঠক হতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার এএফপিকে এই তথ্য জানিয়েছেন এক আরব কর্মকর্তা। ইতোমধ্যে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বৈঠকের আগে এরদোয়ানের সৌদি সফর বেশ অর্থবহ।

কারন, দুই পক্ষের মতভেদ দূর করতে বিশেষ মধ্যস্থতাকারীর ভূমিকায় এরদোয়ানকে দেখা যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১০

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১২

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৩

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৪

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৫

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৬

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৭

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৮

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

২০
X