কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সাপ্তাহিক ড্রয়ে ১০ লাখ দিরহাম (বাংলাদেশি টাকায় সাড়ে ৩ কোটি টাকা প্রায়) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। বিজয়ীর নাম মোহাম্মদ আলওয়ারুদ্দিন হাজী আবু সৈয়দ। তিনি দীর্ঘ ২১ বছর ধরে আল আইনে বসবাস করছেন। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ছয় বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন মোহাম্মদ আলওয়ারুদ্দিন। ৯ জন বন্ধুর সঙ্গে দলবদ্ধভাবে প্রতি মাসে টিকিট কেনেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর সিরিজ ২৮৩-এর ড্রতে আসে কাঙ্ক্ষিত সাফল্য।

পুরস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে মোহাম্মদ আলওয়ারুদ্দিন বলেন, এত বছর চেষ্টা করার পর এমন কিছু ঘটবে, তা কল্পনাও করেননি। বিষয়টি তাকে বিস্মিত করেছে এবং একই সঙ্গে ধৈর্য ও ধারাবাহিকতার ওপর বিশ্বাস আরও দৃঢ় করেছে।

পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তবে এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতেও বিগ টিকিটে অংশ নিতে নতুন করে অনুপ্রাণিত করেছে বলে জানান।

এদিকে চলতি মাসে বিগ টিকিটের গ্র্যান্ড প্রাইজ রাখা হয়েছে দেড় কোটি দিরহাম। আগামী ৩ মার্চ সরাসরি ড্রয়ের মাধ্যমে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এ ছাড়া পাঁচজনকে দেওয়া হবে এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।

ফেব্রুয়ারি মাসজুড়ে চারটি সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি ড্রতে চারজন করে বিজয়ী পাবেন ৫০ হাজার দিরহাম। ড্রগুলো বিগ টিকিটের ইউটিউব চ্যানেলে স্থানীয় সময় বেলা ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে। সূচি অনুযায়ী ৯ ফেব্রুয়ারি প্রথম, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয়, ২৩ ফেব্রুয়ারি তৃতীয় এবং ১ মার্চ চতুর্থ ড্র অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ফেব্রুয়ারি মাসে চলছে ‘দ্য বিগ উইন কনটেস্ট’। ১ থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে এক লেনদেনে দুই বা তার বেশি টিকিট কিনলে নির্বাচিত কিছু গ্রাহক ৩ মার্চের লাইভ ড্রয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন। সেখানে তারা ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত নিশ্চিত নগদ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবেন। নির্বাচিত চারজনের নাম ১ মার্চ বিগ টিকিটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

চলতি মাসে বিগ টিকিটের ড্রিম কার সিরিজও অব্যাহত রয়েছে। ৩ মার্চের ড্রতে একটি রেঞ্জ রোভার ভেলার জেতার সুযোগ থাকছে। আর ৩ এপ্রিলের ড্রতে রাখা হয়েছে একটি মাসেরাতি গ্রেকালে।

অনলাইনে ছাড়াও জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাদিনাত বিন জায়েদ সিটি, মোরাফিক মুসাফাহ এবং আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে বিগ টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X