কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি কেন তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সৌদি আরব ও তুরস্কের সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হচ্ছে। সম্প্রতি সৌদি সফর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ সফর দুই দেশের নতুন কৌশলগত অংশীদারত্বের ইঙ্গিত দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক রাজনীতিতে নতুন অবস্থান গড়ে তুলতে নির্ভরযোগ্য মিত্র খুঁজছেন। বিশেষ করে ইয়েমেন, আফ্রিকা ও গাজা পরিস্থিতির কারণে সৌদি পররাষ্ট্রনীতি আবার সক্রিয় হয়েছে।

২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর সৌদি নেতৃত্ব আঞ্চলিক রাজনীতিতে কিছুটা নীরব ছিল। সে সময় অভ্যন্তরীণ সংস্কার ও অর্থনৈতিক রূপান্তরে মনোযোগ দেন যুবরাজ। তবে এখন আবার আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে রিয়াদ।

বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরব তেলনির্ভর অর্থনীতি থেকে বের হতে চায় এবং তরুণ জনসংখ্যার চাহিদা পূরণে নতুন উন্নয়ন কৌশল নিয়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় শক্তিশালী আঞ্চলিক অংশীদার প্রয়োজন হয়ে উঠেছে।

এ প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাজা সংকট, আফ্রিকার স্থিতিশীলতা এবং ইয়েমেন পরিস্থিতিতে তুরস্কের কূটনৈতিক ভূমিকা দুই দেশকে কাছাকাছি এনেছে।

এছাড়া সৌদি-পাকিস্তান সম্ভাব্য সামরিক জোটে তুরস্ক যুক্ত হতে পারে, এমন আলোচনা নতুন শক্তি-অক্ষ তৈরির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

তুরস্কের জন্যও এটি কৌশলগত ভারসাম্যের বিষয়। দেশটি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইছে।

এরদোয়ানের সাম্প্রতিক সৌদি সফরের পর যৌথ বিবৃতিতে দুই দেশ সোমালিয়ার ভৌগোলিক অখণ্ডতা, গাজায় শান্তি, সুদানের স্থিতিশীলতা ও সিরিয়া ইস্যুতে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন আঞ্চলিক বাস্তবতায় সৌদি আরব ও তুরস্কের এ ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তবে এই অংশীদারত্ব কতটা দীর্ঘস্থায়ী হবে, তা সময়ই বলে দেবে। তথ্যসূত্র : মিডল ইস্ট আই

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X