কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন।

মিসরের রাষ্ট্র পরিচালিত আল-আহরাম সংবাদপত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে।

অনলাইনে পোস্ট করা দুর্ঘটনার পরের একটি দৃশ্যে দেখা গেছে, সড়কে একটি পিকআপ দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝে পড়ে পিষ্ট হয়ে যায় এবং পিকআপটির ধ্বংসাবশেষ রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

পিকআপটি উপকূলীয় পোর্ট সৈয়দ এলাকার মাছের খামারে কাজ করার জন্য স্থানীয় জেলেদের নিয়ে যাচ্ছিল।

মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি এই দুর্ঘটনায় নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে মাদবৌলি বলেন, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে ঘটনাটি পর্যবেক্ষণ করছেন।

সাধারণত মিসরের রাস্তাগুলো মারাত্মক দুর্ঘটনাকবলিত হয়ে থাকে এবং প্রতি বছর মাইক্রোবাস এবং ভারী ট্রাকের সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগকে সংঘর্ষের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, গত বছরের জুন মাসে একটি ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হন, যাদের বেশিরভাগই কিশোরী ছিলেন।

কালবেলা/আইএইচ/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X