কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ
আরব আমিরাত

রমজানে ভিক্ষুক দমনে পুলিশের বড় অভিযান

ভিক্ষাবৃত্তি রোধে প্রতীকী ছবি
ভিক্ষাবৃত্তি রোধে প্রতীকী ছবি

পবিত্র রমজান মাসে ভিক্ষাবৃত্তি রোধে বিশেষ অভিযান শুরু করেছে আরব আমিরাতের শারজাহ পুলিশ। ‘ভিক্ষাবৃত্তি অপরাধ, দান দায়িত্ব’ স্লোগানে পরিচালিত এই সচেতনতামূলক কর্মসূচির লক্ষ্য জনসচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীলভাবে দান করতে উদ্বুদ্ধ করা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, শারজাহ পুলিশের নিরাপত্তা গণমাধ্যম বিভাগ ও ভিক্ষাবৃত্তি দমন কমিটির যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ও এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে জনগণকে সচেতন করাই মূল উদ্দেশ্য। ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত অভিযান চলবে।

পুলিশ বলেছে, রমজানে দান খয়রাতের প্রবণতা বেড়ে যায়। এ সুযোগে কিছু ব্যক্তি অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের চেষ্টা করে। পাশাপাশি আবাসিক এলাকা ও বিপণিকেন্দ্রে অনুমতিবিহীন ভ্রাম্যমাণ বিক্রেতাদের উপস্থিতিও বাড়ে, যা নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। আবেগতাড়িত আবেদন করে সহানুভূতি আদায়ের চেষ্টা করা ব্যক্তিদের অর্থ না দেওয়ার অনুরোধ করা হয়েছে। বরং সরকার অনুমোদিত দাতব্য সংস্থা ও মানবিক প্রতিষ্ঠানের মাধ্যমে দান করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের শারজাহে প্রতি বছর রমজানকে ঘিরে ভিক্ষাবৃত্তি দমনে বিশেষ নজরদারি চালানো হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X