কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একযোগে তেহরানের ৭ স্থানে হামলা

তেহরানের একটি এলাকায় হামলা। ছবি: সংগৃহীত
তেহরানের একটি এলাকায় হামলা। ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলসহ সাতটি স্থানে হামলা হয়েছে। এর আগে তেহরানের আশপাশে হামলা হলেও এবার কেন্দ্রস্থলে হামলা হওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

রোববার (০১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে তেহরানের বিমানবন্দর সংলগ্ন এলাকাও রয়েছে। তবে নির্দিষ্ট কোন স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে কিনা, তা স্পষ্ট জানা যায়নি। এমনকি এসব স্থাপনা সামরিক ঘাঁটি না কি সরকারি দপ্তর তাও জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, অবস্থাদৃষ্টে ধারনা করা হচ্ছে, নগরীর বড় বড় হোটেল ও শপিংমলের কাছাকাছি এলাকা নিশানা করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা বলছেন, সংঘাত এখন তাদের বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছে।

পরিস্থিতির অনিশ্চয়তায় বহু মানুষ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মজুত করার চেষ্টা করছেন। সংঘাত কতদিন স্থায়ী হতে পারে তা নিয়ে জনমনে গভীর উদ্বেগ বিরাজ করছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের একটি ভিডিও বার্তা প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। ওই বার্তায় তিনি বলেছেন, আমরা যেকোন পরিস্থিতির জন্য নিজেদের তৈরি করেছি। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পর কীভাবে এখন নেতৃত্ব চলবে, তার পরিকল্পনাও করা হয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু আমাদের সীমারেখা অতিক্রম করেছেন। এজন্য তাদের মূল্য দিতে হবে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ধর্মীয় আইনজ্ঞ) নিয়ে গঠিত একটি কাউন্সিল সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।

ইরানের সংবিধান অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) কাউকে নতুন নেতা মনোনীত না করা পর্যন্ত দেশটির নেতৃত্ব দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X