কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:২২ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

অতর্কিত হামলায় ইসরায়েলি ৮ সেনা আহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অতর্কিত হামলায় ইসরায়েলের ৮ সেনা আহত হয়েছে। শুক্রবার দক্ষিণ লেবানন থেকে রকেট হামলা করে হিজবুল্লাহ। খবর আনাদোলু এজেন্সির।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলায় গিভাতি ব্রিগেডের পাঁচজন সৈন্য গুরুতর আহত হন। এ ছাড়া তিনজন সামান্য আহত হয়েছেন। লেবানন সীমান্তের কাছে একটি সামরিক অবস্থানে ট্যাংকবিরোধী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে এ ঘটনা ঘটেছে। আহত সৈন্যদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের পরিবারকে অবহিত করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি ভিঢিও দিয়েছে। ভিডিওতে একটি এমআই-১৭ হেলিকপ্টারে আঘাত হানার দৃশ্য অনলাইনজুড়ে তর্ক-বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে। ৪ মার্চ এক্সে আইডিএফের পোস্ট করা ইনফ্রারেড ফুটেজে ইরানের দুটি স্থানে বিস্ফোরণ এবং ইরানি সম্পদ ও ভবন ধ্বংসের চিত্র দেখানো হয়। এই ভিডিও ঘিরে বিশ্বজুড়ে এখন বিতর্ক তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ দাবি করছে, ইসরায়েল আসলে ইরানের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়েছে।

আইডিএফের এক্সে ভিডিওতে দেখা যায়, ইরানের দুটি গোপন অবস্থানে হামলা চালিয়ে একটি এমআই-১৭ হেলিকপ্টারসহ বেশ কিছু সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ভিডিওটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর অনেকেই আঙুল তুলছেন এর সত্যতা নিয়ে। সমালোচকদের মতে, বিস্ফোরণের পর হেলিকপ্টারটি যেভাবে অনড় থেকেছে, তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। বরং সেটি দেখতে মাটিতে আঁকা হেলিকপ্টারের ত্রিমাত্রিক ছবির মতোই মনে হয়েছে।

কালবেলা/এএএম/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X