কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৯:২৬ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অবিলম্বে বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বিষয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ওপর ইরানের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৩ ভোটে পাস হয়। তবে ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। তারা ভেটো না দেওয়ায় প্রস্তাবটি অনুমোদিত হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তেহরান বলছে, তারা মূলত ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করতে পারে—এমন কোনো পদক্ষেপও গ্রহণ করা যাবে না। কারণ এই জলপথ দিয়ে উপসাগরীয় অঞ্চলের বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্ববাজারে যায়।

তবে প্রস্তাবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X