কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান। ছবি : সংগৃহীত

ইরানের ওপর হামলায় বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র- মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম অ্যাক্সিওসের খবরে একথা বলা হয়েছে। গত ২১শে জুলাই রাতে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় দূরপাল্লার একটি বি-১ বোমারু বিমান ব্যবহার করা হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ১২ দিন আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা শুরু হওয়ার পর এই প্রথম এ ধরনের বোমারু বিমান ব্যবহার করলো যুক্তরাষ্ট্র।

এর আগে, গত ২৮শে ফেব্রুয়ারি প্রথম দফায় যুদ্ধ শুরুর পর ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলায় বি-টু বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল।

অ্যাক্সিওস জানিয়েছে, মার্কিন বি-১ বোমারু বিমানটি যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটি থেকে অভিযানে অংশ নিয়েছিল। এ ধরনের সামরিক বিমান প্রায় ৯০০ কিলোগ্রামের বেশি ওজনের ২৪টি বোমা কিংবা কয়েক ডজন ক্রুজ মিসাইল বহনে সক্ষম।

নতুন সংঘাতে বি-১ বোমারু বিমানের ব্যবহার ইঙ্গিত দিচ্ছে যে, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের পরিধি উল্লেখযোগ্যমাত্রায় বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।

যদিও মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবারের হামলা নিয়ে যে বিবৃতি প্রকাশ করেছে, সেখানে বি-১ বোমারু বিমান ব্যবহারের বিষয়টি উল্লেখ করেনি।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে আনল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১০

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১১

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৩

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৪

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৫

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১৬

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৮

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৯

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

২০
X