কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতে ঈদগাহ-খোলা মাঠে ঈদের নামাজে নিষেধাজ্ঞা

দুবাইয়ের আল সালাম মসজিদ। ছবি : সংগৃহীত
দুবাইয়ের আল সালাম মসজিদ। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে এ বছর ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র মসজিদে অনুষ্ঠিত হবে। খোলা মাঠ বা ঐতিহ্যবাহী ঈদের জামাতের স্থানগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামী বিধান, ওয়াকফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত সারা দেশে কার্যকর হবে এবং প্রচলিত খোলা জায়গায় কোনো ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।

কর্মকর্তারা বলেন, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন আমিরাতে মুসল্লিদের মসজিদে গিয়ে নামাজ আদায় করতে বলা হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানায়, সংযুক্ত আরব আমিরাতের সব মসজিদ ঈদের নামাজের জন্য প্রস্তুত রয়েছে। একইসঙ্গে জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ঈদুল ফিতর পবিত্র রমজান মাসের সমাপ্তি উপলক্ষে উদযাপিত হয় এবং এ উপলক্ষে সাধারণত বড় বড় জামাতে খোলা মাঠ বা নির্ধারিত স্থানে নামাজ অনুষ্ঠিত হয়ে থাকে।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

১০

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১১

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১২

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১৩

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৪

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৫

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৬

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৭

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৮

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৯

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০
X