কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধে শহীদদের উদ্দেশে মৃত্যুর আগে আলি লারিজানির শেষ চিঠি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। তার মৃত্যুর খবর সামনে আসার পর আলোচনায় এসেছে তার লেখা শেষ চিঠি।

জানা গেছে, মৃত্যুর আগে তিনি দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিহত শহীদদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন।

চিঠিতে লারিজানি বলেন, শহীদদের জানাজা ও দাফন অত্যন্ত মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, এ ধরনের আত্মত্যাগ ইরানের ইতিহাসে বারবার ঘটেছে এবং এসব ঘটনা দেশের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও লেখেন, শহীদরা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ। দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের এই ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

চিঠিতে লারিজানি শহীদদের জন্য আল্লাহর কাছে উচ্চ মর্যাদা কামনা করেন এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না।

উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আলি লারিজানি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X