কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধ শেষ করতে তুরস্কের নতুন পদক্ষেপ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি : সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শেষ করার জন্য তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান পদক্ষেপ নিয়েছেন। তিনি রোববার মিশর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। তুর্কি কূটনৈতিক সূত্র অনুসারে এসব তথ্য জানা গেছে।

ফিদান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। তবে আলাদা আলাদা ফোনে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত জানানো হয়নি। মার্চের শুরু থেকে ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বেশিরভাগ জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ, যা দিয়ে সাধারণত প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এবং বৈশ্বিক তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বাণিজ্যের প্রায় ২০ শতাংশ চলাচল করে। এই বন্ধের কারণে জাহাজ চলাচল ও বীমার খরচ বেড়েছে, তেলের দাম বেড়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১০

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১২

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৩

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৪

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৫

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৬

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৭

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৮

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৯

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

২০
X