কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ একাধিক বিস্ফোরণে কাঁপছে তেহরান

হামলার পর ধোঁয়া উড়ছে। ভিন্ন ঘটনার ছবি
হামলার পর ধোঁয়া উড়ছে। ভিন্ন ঘটনার ছবি

নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা হয়েছে। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) ভোরে এই হামলা হয়। এতে একাধিক বিকট বিস্ফোরণে কেঁপে উঠে তেহরান।

আলজাজিরা ও ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানায়, যে এলাকায় বিস্ফোরণ হয়েছে, সেখানে অনেক সামরিক স্থাপনা আছে। তেমনি সাধারণ মানুষের ঘরবাড়িও প্রচুর। সেসবে বেসামরিক নাগরিকদের বাস। তাৎক্ষণিকভাবে হামলার লক্ষ্যবস্তু কারা তা নিশ্চিত হওয়া যায়নি।

আলজাজিরা বাংলাদেশ সময় সকাল প্রায় ১১টার দিকে জানায়, তাদের সাংবাদিকরা উত্তর তেহরানে কয়েক মিনিটের ব্যবধানে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এরপর তারা একটি পাহাড়ি এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখেন। আরও হামলার আশঙ্কা করা হচ্ছে।

অপরদিকে বার্তাসংস্থা রয়টার্স জানায়, ওই সময় সেখানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল। তবে কিসের ওপর হামলা হয়েছে সেটি তারা নিশ্চিত নয়। সংস্থাটির প্রতিনিধিরা উত্তর তেহরানে সকাল ৭টা ২০ মিনিটের দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর সেখান থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি করেছে। তবে হামলার স্থান ও সময় স্পষ্ট করেনি ইসরায়েলি বাহিনী।

রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের পরিচয় প্রকাশ করে। তাতে বলা হয়, নিহত সেনা সার্জেন্ট মোসে ইয়েজাক হাকোহেন কাৎজ ২২ বছর বয়সী। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটের নিউ হ্যাভেনের বাসিন্দা। ইসরায়েলের হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X