কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশ ভ্রমণে কঠোর বিধান জারি করল সৌদি

সৌদি আরবের মানচিত্র। ছবি : সংগৃহীত
সৌদি আরবের মানচিত্র। ছবি : সংগৃহীত

সৌদি আরব তার নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। এর ব্যতয় ঘটলে পেতে হবে শাস্তি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ অনুমোদিত নতুন নিয়মে এমনই কঠোর বিধান রাখা হয়েছে। খবর গালফ নিউজের।

বুধবার (১ এপ্রিল) সংবাদমাধ্যমটির এক প্রতিবেদন থেকে জানা যায়, নিষিদ্ধ দেশগুলোতে ভ্রমণ করলে সর্বোচ্চ ৩০ হাজার সৌদি রিয়াল জরিমানা এবং সর্বোচ্চ দুই বছর ভ্রমণ নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। সৌদি সব নাগরিকের জন্য এটি প্রযোজ্য।

নতুন বিধান অনুযায়ী, একই অপরাধ পুনরাবৃত্তি করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হবে এবং ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হতে পারে। ভ্রমণ সংক্রান্ত নথিপত্রের জন্য আবেদন করার সময় মিথ্যা তথ্য প্রদান করলে সর্বোচ্চ ৫ হাজার রিয়াল জরিমানা এবং সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

তবে কিছু সীমিত ক্ষেত্রে শাস্তি কমানোর সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, পারিবারিক সম্পর্ক, স্বল্প সময়ের জন্য ট্রানজিট অবস্থান বা ৬০ বছর বা তার বেশি বয়সী ভ্রমণকারী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা বরখাস্ত

জয়ের আশা, ফিরবে পারিবারিক সিনেমা

ট্রেনার্স কনফারেন্সের মিডিয়া পার্টনার বৈশাখী টিভি

রিজার্ভে বাড়ছে চাপ  / জ্বালানি আমদানিতে প্রায় দুই বিলিয়ন ডলার ব্যয়: জ্বালানিমন্ত্রী

প্রিয় দল হারলে মন ভালো করার ৬ উপায়

নাটকে ফেরার আভাস দিলেন মিম

সাইফুজ্জামানের বাসায় দ্বিতীয় দিনের মতো অভিযানে দুদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে বৈঠক

কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার মরদেহ উদ্ধার

১০

বক্স অফিসে ঝড় তুলেছে ‘দ্য ওডিসি’

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ৩ শিশুর মৃত্যু

১২

মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

১৩

হারের পরও ‘উদযাপনের’ ছুটি ঘোষণা! ট্রলের মুখে আর্জেন্টিনার প্রেসিডেন্ট

১৪

জামায়াত নেতার ব্যক্তিগত গাড়িচালকের মরদেহ মিলল মাছের ঘেরে

১৫

‘আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে’

১৬

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী 

১৭

আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের আত্মহত্যা

১৮

কণার কণ্ঠে মিষ্টি প্রেমের গান ‘মন দাও’

১৯

তাইওয়ানের আশপাশে চীনা জাহাজের তৎপরতা বেড়েছে

২০
X