কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পাইলট উদ্ধারে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হাতে ৫ ইরানি নিহত 

ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান। ছবি: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী
ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ফ্লাইট ডেক থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে একটি এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমান। ছবি: যুক্তরাষ্ট্রের নৌবাহিনী

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ হামলায় অন্তত পাঁচ ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারের অভিযানের সময় এ হামলা চালানো হয়।

প্রতিবেদনে কহগিলুয়েহ ও বয়ার-আহমাদ প্রদেশের গভর্নরের বরাত দিয়ে বলা হয়, প্রদেশটির পাহাড়ি এলাকা ‘ব্ল্যাক মাউন্টেন’ অঞ্চলে হামলায় ওই পাঁচজন নিহত হয়।

তাৎক্ষণিকভাবে, হামলার লক্ষ্যবস্তু ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে এ হামলা ওই অঞ্চলে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ইরানে মার্কিন এফ-১৫ বিমানটি ভূপাতিত হয়। তবে বিমানটি ভূপাতিত হলেও নিরাপদে বেরিয়ে আসেন পাইলট। যুদ্ধবিমানের ওই সদস্যকে শনাক্ত করার পর উদ্ধার অভিযান চালায় মার্কিন স্পেশাল ফোর্স। এ সময় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

১০

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

১১

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১২

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১৩

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১৪

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৫

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৭

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৮

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৯

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

২০
X