কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের অস্ত্র দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। ছবি : সংগৃহীত
জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। ছবি : সংগৃহীত

ইরানে ‘সন্ত্রাসীদের অস্ত্র দেওয়ার’ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি হস্তক্ষেপ চেয়েছে ইরান।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এক চিঠিতে অভিযোগ করেন, ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিরতা, সহিংসতা ও রক্তপাত উসকে দিচ্ছে।

তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন ও অস্ত্র দিয়ে আসছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

চিঠিতে আরও বলা হয়, অন্য একটি দেশের ভেতরে সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করা জাতিসংঘ সনদের পরিপন্থি এবং এ ধরনের কর্মকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনা উচিত।

এর আগে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে অনেক অস্ত্র পাঠিয়েছে, যাতে মানুষ প্রতিরোধ গড়ে তুলতে পারে। তবে তিনি দাবি করেন, সেই অস্ত্রগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছেনি। এই মন্তব্যকে সহিংসতা উসকে দেওয়ার স্বীকারোক্তি হিসেবে উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X