কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরও এক দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এগিয়ে আসছে পবিত্র জিলহজ মাস। ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে মুসলিমদের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে। বিশ্বের মুসলিমদের কাছে ঈদুল আজহা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সময়।

মিশরের দৈনিক আল-মাসরী-ইল-ইয়ূম জানায়, জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাসের প্রথম দিন শুরু হতে পারে ২০২৬ সালের ১৮ মে (সোমবার)। এর আগের দিন ১৭ মে (রবিবার) হবে জিলকদ মাসের শেষ দিন।

এই হিসাবে মিশরে ২০২৬ সালের ঈদুল আজহার ছুটি নির্ধারিত হতে পারে ২৭ মে (বুধবার) থেকে ২৯ মে (শুক্রবার) পর্যন্ত। এর আগে ২৬ মে (মঙ্গলবার) পালিত হবে পবিত্র আরাফার দিন, যা হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা। এরপর ২৮ মে হতে পারে পবিত্র ঈদুল আজহা।

ইসলামি বা হিজরি ক্যালেন্ডার মূলত চাঁদের গতিপথের ওপর নির্ভরশীল। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয়, সেটিই একটি চান্দ্র মাস হিসেবে গণ্য হয়। হিজরি ক্যালেন্ডারের ১২টি মাস হলো— মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই চান্দ্র বর্ষপঞ্জি বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে অনুসরণ করা হয়। বিশেষ করে সৌদি আরবসহ বেশ কিছু আরব দেশ এটি রাষ্ট্রীয় ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করে।

ঐতিহাসিকভাবে, খলিফা উমর ইবন আল-খাত্তাব হিজরি সনের প্রচলন করেন। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতকে (৬২২ খ্রিস্টাব্দ) হিজরি সনের সূচনা হিসেবে নির্ধারণ করেন। এ কারণে এই বর্ষপঞ্জিকে ‘হিজরি’ ক্যালেন্ডার বলা হয়।

উল্লেখ্য, ঈদুল আজহার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে, যা সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে থাকে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X