কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

‘পাকিস্তান যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে’

মাওলানা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
মাওলানা ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

পাকিস্তান যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিবীদ ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান। সোমবার (৬ এপ্রিল) রাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর এক্সপ্রেস নিউজ উর্দুর।

এ সময় মাওলানা ফজলুর রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১২ এপ্রিল পাকিস্তানজুড়ে বিক্ষোভের ঘোষণা দেন।

পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের গোলাম উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যার পর এখন ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মধ্যপ্রাচ্যসহ গোটা মুসলিম বিশ্বে এ অপশক্তি অশান্তি সৃষ্টি করছে, অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাবেদারি করে যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার নামে তারা একদিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে এসব অপতৎপরতার মাধ্যমে দেশের সমস্যার বিষয়ে জনগণকে বোকা বানিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের পতাকাবাহী ১০টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার দাবি করেছে সরকার। তাহলে দেশে তেলের দাম বাড়ানোর কি দরকার ছিল? নাকি পাকিস্তানকে ব্যবহার করে এসব তেল অন্য দেশে নেওয়া হয়েছে। আদৌ এসব জাহাজ করাচি এসেছে কি না, যদি আসে তাহলে এগুলো খালাস হয়েছে কি না তা জাতির সামনে স্পষ্ট করতে হবে।

সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে প্রভাবশালী এ রাজনীতিবীদ বলেন, হরমুজ প্রণালী এখন পুলসিরাতের মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন ১০ জনকে পুলসিরাত পার করাতে পারবে তেমনি আমাদের সেনাপ্রধান ১০টি জাহাজ পার করে এনেছেন। এগুলো জাতির সঙ্গে তামাশা। কোনো সভ্য সমাজে এগুলো করতে দেওয়া যায় না।

ফজলুর রহমান বলেন, যেখানে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই একা হয়ে পড়েছে, সেখানে আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের খুশি করতে এখনও গোলামি করে যাচ্ছে। এ সরকারের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই।

এছাড়া সংবাদ সম্মেলনে প্রতিবেশী দুই দেশ; আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তান সরকারের ভুলনীতিরও সমালোচনা করেন তিনি।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১০

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১১

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১২

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১৩

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৪

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৫

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৬

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৭

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৮

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৯

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

২০
X