কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি নিয়ে এরদোয়ানের বার্তা 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন যুদ্ধের পর মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

চলমান এ যুদ্ধবিরতি বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পাশাপাশি সংঘাতপ্রবণ অঞ্চলগুলো ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, এরদোয়ান মনে করেন, যুদ্ধবিরতি কার্যকর থাকলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবে।

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তুরস্কের প্রুতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননে মাত্র ১০ মিনিটের ব্যবধানে হিজবুল্লাহর শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ২ মার্চ দেশটিতে নতুন করে সামরিক অভিযান শুরুর পর এটি ছিল সবচেয়ে বড় হামলা।

একই সময়ে বৈরুত, বেকা উপত্যকা ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকার ১০০টির বেশি কমান্ড সেন্টার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

ইসরায়েলের দাবি, এসব স্থাপনার অনেকগুলোই বেসামরিক বসতির মধ্যে থাকলেও সাধারণ মানুষের ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

যদিও দুই সপ্তাহের এ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহের সঙ্গে সম্পর্কিত লেবাননের অন্তত তিনটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের তথ্যমতে, হিজবুল্লাহ বুধবার সকাল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে ও লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর কোনো হামলা চালায়নি।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X