কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রায় হামলার হুঁশিয়ারি ইরানের

বিধ্বস্ত এলাকায় ইরানের পতাকা। ছবি: সংগৃহীত
বিধ্বস্ত এলাকায় ইরানের পতাকা। ছবি: সংগৃহীত

যে কোনো মুহূর্তে পূর্ণমাত্রায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এ হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অত্যন্ত নাজুক ও অস্থায়ী যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে, যা বিশ্ববাসী প্রত্যক্ষ করছে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল একইসঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, লেবাননে আগ্রাসন চালাচ্ছে এবং ইরানের বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য এই চুক্তির খরচ বাড়ছে।

তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেন, এখন সময় এসেছে আগ্রাসী এই শাসনকে থামানোর। পাশাপাশি তিনি সতর্ক করেন, যুদ্ধবিরতি ভেঙে গেলে এর সম্পূর্ণ দায় ইসরায়েলকেই বহন করতে হবে। ইরান আগ্রাসী শক্তিকে কঠোর জবাব দেবে।

ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় চালু হওয়ার পর যে সাময়িক স্বস্তি তৈরি হয়েছিল, যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে তা দ্রুতই শেষ হয়ে যেতে পারে।

এর আগে বুধবার ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ৪০ দিনের সংঘাত শেষে ‘ঐতিহাসিক বিজয়’ দাবি করে। তারা জানায়, ওয়াশিংটন তাদের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য হয়েছে, যার একটি ছিল লেবাননসহ সব ফ্রন্টে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা। তবে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানী বৈরুতে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানিয়েছে, এতে শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ মিনিটে অন্তত ১০০টি বিমান হামলা চালানো হয়। যার মধ্যে বৈরুতেই অন্তত ৮৮ জন নিহত হয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X