বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ট্রাম্পের, হামলার হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ‘সম্পূর্ণ লঙ্ঘন’ করার অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হরমুজ প্রণালির কাছে জাহাজ লক্ষ্য করে গুলি চালানোর মাধ্যমে ইরান চুক্তি লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরান চুক্তি না মানলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প জানান, মার্কিন প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাতে পৌঁছাবে। তারা নতুন করে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিয়েছি। তারা যদি এটি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে। এখন আর ‘ভদ্র আচরণ’ নয়!

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছিল। তবে গত শুক্রবার এটি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর পরদিনই আবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। ট্রাম্প প্রশাসন ইরানের সব বন্দরে অবরোধ প্রত্যাহার করতে অস্বীকৃতি জানানোর জন্য এ সিদ্ধান্ত নেয় তারা। শনিবার অন্তত দুটি জাহাজ প্রণালির দিকে আগালে হামলার মুখে পড়ে। এরপর থেকে ওই জলপথে আর কোনো জাহাজ চলাচল দেখা যায়নি।

ট্রাম্প বলেন, ইরান গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়েছে। এটি আমাদের যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। তবে হুমকি দিলেও পাকিস্তানে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। এক সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছিল।

ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাঘের গালিবাফ জানান, পারমাণবিক কর্মসূচি ও হরমুজ প্রণালি এই দুই প্রধান বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় কোনো সমঝোতা হয়নি। ফলে সম্ভাব্য নতুন বৈঠকের জন্য শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গণপরিবহন বন্ধ রাখা হয়েছে এবং বৈঠকের সম্ভাব্য স্থানগুলোর আশেপাশে কাঁটাতারের ব্যারিকেড বসানো হয়েছে।

এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেন, নতুন করে আলোচনা চালাতে হলে একটি মৌলিক কাঠামোতে সম্মত হতে হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে আমাদের মধ্যে এখনো বড় দূরত্ব রয়েছে। কিছু বিষয়ে আমরা অনড়, তাদেরও নিজস্ব সীমারেখা আছে। তবে এসব বিষয় এক বা দুটি মূল ইস্যুতেই সীমাবদ্ধ থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X