কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলার দায় অস্বীকার লেবাননের যোদ্ধাদের

ভিন্ন ঘটনার ছবি
ভিন্ন ঘটনার ছবি

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, বিন্ত জবেইল জেলার ঘানদুরিয়েহ এলাকায় ইউনিফিল বাহিনীর ওপর হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে তড়িঘড়ি করে সিদ্ধান্ত না দেওয়ার আহ্বান জানানো হয়। তারা বলেছে, ঘটনাটি নিয়ে লেবানন সেনাবাহিনীর তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত।

এর আগে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘটনাটিকে ইচ্ছাকৃত হামলা হিসেবে আখ্যা দিয়ে নিন্দা জানায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, এ হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X