কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ
আল জাজিরার বিশ্লেষণ

পারমাণবিক বোমা বানানো ইরানের জন্য কতটা সহজ

২০০৭ সালে ইরানের একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেন আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত
২০০৭ সালে ইরানের একটি পারমাণবিক কেন্দ্র পরিদর্শন করেন আহমাদিনেজাদ। ছবি : সংগৃহীত

ইরান কতটা সহজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে, এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকদের মতে, দেশটির বিদ্যমান প্রযুক্তিগত সক্ষমতা ও অবকাঠামো এ প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

এ নিয়ে আল জাজিরার সঙ্গে কথা বলেছেন টেড পোস্টল। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা বিভাগের ইমেরিটাস অধ্যাপক। সংবাদমাধ্যমটি বুধবার (২২ এপ্রিল) এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

মার্কিন বিশেষজ্ঞ টেড পোস্টল বলেছেন, ইরানের ইউরেনিয়াম মজুত ভূগর্ভস্থ স্থাপনায় সংরক্ষিত থাকায় সামরিক হামলার মাধ্যমে তা পুরোপুরি ধ্বংস করা কঠিন হতে পারে।

তার মতে, অস্ত্রমানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য একটি সেন্ট্রিফিউজ ইউনিট খুব বেশি জায়গা নেয় না। প্রায় ৬০ বর্গমিটার জায়গাতেই এমন স্থাপনা গড়ে তোলা সম্ভব। ফলে ছোট ল্যাবেও এ ধরনের কার্যক্রম গোপনে পরিচালনা করা যেতে পারে।

তিনি আরও বলেন, সীমিত বিদ্যুৎ ব্যবহার করেই একাধিক সেন্ট্রিফিউজ চালানো সম্ভব, যা ইরানকে দ্রুত উচ্চমাত্রার ইউরেনিয়াম উৎপাদনে সক্ষম করে তুলতে পারে।

বিশ্লেষণ অনুযায়ী, ইরান ইতোমধ্যে এমন অবস্থানে রয়েছে, যেখানে প্রয়োজন হলে অল্প সময়ের মধ্যে অস্ত্রমানের ইউরেনিয়াম প্রস্তুত করা সম্ভব হতে পারে। এছাড়া ক্ষেপণাস্ত্রসহ প্রয়োজনীয় ডেলিভারি সিস্টেমও দেশটির হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেন, ইউরেনিয়ামভিত্তিক পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন নাও হতে পারে, যা প্রক্রিয়াটিকে আরও দ্রুত করতে পারে।

তবে এ বিষয়ে ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিশ্লেষকের মতে, এই বিতর্ক ভবিষ্যত কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে ইরানের পারমাণবিক বোমা বানানোর সক্ষমতার প্রশ্নটি এখনই সমাধান হচ্ছে না।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৪

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৫

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৬

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৮

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৯

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

২০
X