কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে লেবাননের বাসিন্দাদের হুমকি দিল ইসরায়েলি বাহিনী

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের উদ্দেশ্যে নতুন করে হুমকি দেওয়া হয়েছে। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, সেনারা এখনো দক্ষিণ লেবাননে তাদের অবস্থান বজায় রেখেছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত একটি মানচিত্রে ওই মুখপাত্র স্থানীয় বাসিন্দাদের নির্দিষ্ট কিছু গ্রামের দক্ষিণে বা আশপাশের এলাকায় যাতায়াত না করার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, লিতানি নদী এলাকা, ওয়াদি আল-সালহানি এবং আল-সালুকি অঞ্চলের কাছাকাছি যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

এই সতর্কবার্তায় দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে চলমান যুদ্ধবিরতির মধ্যে লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় এক সাংবাদিকসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদসংস্থা এনএনএ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়িতে ইসরায়েলের হামলায় ভেতরে থাকা দুই ব্যক্তি নিহত হন।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

ছাত্রদলের দাবির মুখে আ.লীগ নেতাদের ৩০০ বই জব্দ করল প্রশাসন

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন:ডা. রফিক

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১০

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১১

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

১২

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৪

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১৫

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১৬

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১৭

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৮

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৯

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

২০
X