সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বদলে গেছে ঋতুচক্র, গ্রীষ্মকালে আর হবে না হজ

গ্রীষ্মকালে হজের কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত
গ্রীষ্মকালে হজের কার্যক্রম চলছে। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের তীব্র গরমে হজ পালনের কষ্টকর অভিজ্ঞতা থেকে স্বস্তি মিলছে বিশ্বজুড়ে মুসলমানদের জন্য। ২০২৬ সাল থেকে শুরু হওয়া নতুন ঋতুচক্রে পবিত্র হজ আর গ্রীষ্মকালে পড়বে না—যা আগামী আড়াই দশক ধরে হাজিদের জন্য বড় স্বস্তির বার্তা।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, ২০২৬ সাল থেকে অন্তত ২৫ বছর পবিত্র হজ গ্রীষ্ম মৌসুমে অনুষ্ঠিত হবে না। সংস্থাটির মুখপাত্র হুসাইন আল-খাতানি বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এ বছর থেকেই হজের সময়সূচিতে বড় পরিবর্তন আসছে। আগামী আট বছর হজ অনুষ্ঠিত হবে বসন্তকালে। এরপরের আট বছর পড়বে শীতকালে, আর তার পরবর্তী কয়েক বছর শরতের মনোরম আবহাওয়ায় হজ পালিত হবে। এভাবে চক্রাকারে ঘুরে ২০৫০ সালের দিকে আবার হজ গ্রীষ্মকালে ফিরে আসবে।

এই পরিবর্তনের পেছনে রয়েছে হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্য। চাঁদের হিসাব অনুযায়ী হিজরি ক্যালেন্ডার প্রতি বছর প্রায় ১১ দিন এগিয়ে যায়, ফলে হজের সময়ও প্রতি বছর পিছিয়ে আসে। প্রায় ৩৩ বছরে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে হজ আবার আগের ঋতুতে ফিরে আসে। এনসিএম ২০৫০ সাল পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী হজ ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে—আগামী আড়াই দশক হাজিদের তীব্র গরমে পড়তে হবে না।

সাম্প্রতিক বছরগুলোতে মসজিদ আল-হারাম ও আরাফাত ময়দান এলাকায় তাপমাত্রা ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। এতে করে বিশেষ করে বয়স্ক হাজিদের জন্য হজ হয়ে উঠেছিল কঠিন শারীরিক চ্যালেঞ্জ।

ধারণা করা হচ্ছে, এ বছর ২৫ থেকে ৩০ মে’র মধ্যে হজ অনুষ্ঠিত হবে, যা বসন্তের তুলনামূলক সহনীয় আবহাওয়ার মধ্যে পড়বে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এর মানে এই নয় যে মক্কাতে গরম থাকবে না; বরং গ্রীষ্মের চরম তাপমাত্রার তুলনায় তা অনেকটাই সহনীয় থাকবে।

এই পরিবর্তনের ফলে মিনায় অবস্থান, আরাফার দীর্ঘ পথ অতিক্রম এবং মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপনের মতো গুরুত্বপূর্ণ হজের আনুষ্ঠানিকতাগুলো পালন করা সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া শুধু হাজিদের জন্যই স্বস্তিদায়ক হবে না, বরং সৌদি কর্তৃপক্ষের জন্য ভিড় নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আরও কার্যকর ও সহজ হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

১০

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১১

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১২

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১৩

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৪

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৫

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৭

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৮

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৯

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

২০
X