কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বাহিনীর টিয়ার গ্যাসে অসুস্থ বহু ফিলিস্তিনি

ইসরায়েলি বাহিনী। পুরোনো ছবি
ইসরায়েলি বাহিনী। পুরোনো ছবি

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর পূর্বে বুরকা গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া টিয়ার গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন আরও বহু মানুষ।

শুক্রবার (১ মে) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, আহত ব্যক্তি ধাতব গুলিতে আহত হন। তবে সেটি কোন ধরনের অস্ত্র থেকে ছোড়া হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। অভিযানের সময় ইসরায়েলি সেনারা গ্রামটিতে ঢুকে একটি মসজিদ লক্ষ্য করে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

এদিকে লেবাননের অভ্যন্তরে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মাইল) পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের কমান্ডার রাফি মিলো।

স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে মিলো বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামজুড়ে বিস্তৃত এলাকাকে ‘শত্রুমুক্ত’ করার কাজ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবস্থান থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।

কমান্ডার মিলো বলেন, আমরা যা করছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের এখনও অনেক কাজ বাকি।

তিনি আরও বলেন, এটি দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ এবং হিজবুল্লাহকে নির্মূল করতে যতদিন প্রয়োজন, ততদিন অভিযান চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি বাহিনী।

সামরিক অভিযানের বিষয়ে মিলো দাবি করেন, ওই অঞ্চলে তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। প্রয়োজন অনুযায়ী তারা অভিযান, বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X