কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:৩৩ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তেলের কোটা নির্ধারণে জরুরি সভায় ওপেক প্লাস

ওপেকের লোগো। ছবি: সংগৃহীত
ওপেকের লোগো। ছবি: সংগৃহীত

ওপেক থেকে বের হয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি এই সংস্থা থেকে বের হয়ে যাওয়ায় নতুন করে জরুরি বৈঠকে ডাকা হয়েছে। দেশটির বের হয়ে যাওয়ার পর এটিই প্রথম বৈঠক।

রোববার (০৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওপেক প্লাসের সদস্যভুক্ত সাতটি দেশ আজ বৈঠকে বসছে। এ বৈঠকে তেলের নতুন কোটা নির্ধারণ করা হবে। বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ সংযুক্ত আরব আমিরাত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বিস্তৃত ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে।

ব্যবসায়ীরা বলছেন, বৈঠকে অংশ নেওয়া সাতটি দেশ দৈনিক তেল উৎপাদন প্রায় ১,৮৮,০০০ ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রায় ৬০ বছর ধরে ওপেকের সদস্য থাকার পর এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত বলেছে, দীর্ঘমেয়াদী কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনশীল জ্বালানি পরিস্থিতির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমিরাতের এই পদক্ষেপ তেল রপ্তানিকারক দেশগুলোর জোট এবং এই জোটের প্রকৃত নেতা সৌদি আরবের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ফলে ওপেকভুক্ত উপসাগরীয় দেশগুলো তেল রপ্তানিতে হিমশিম খাচ্ছে। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যেখান দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

আঞ্চলিক ব্যবসার কেন্দ্রবিন্দু এবং ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র আমিরাত এই সিদ্ধান্ত নিয়েছে এমন সময়, যখন তারা অভিযোগ করছে যে যুদ্ধের সময় ইরানের অসংখ্য হামলা থেকে তাদের রক্ষা করতে অন্য আরব দেশগুলো যথেষ্ট ভূমিকা রাখছে না।

১৯৬০ সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বব্যাপী তেল সরবরাহের ক্ষেত্রে অন্যতম শক্তিশালী সংগঠন, কারণ এই সংস্থাটি বিশ্বের মোট তেল সরবরাহের এক-তৃতীয়াংশের বেশি উৎপাদন করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

সীমান্তে ‘পুশ-ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

ভারত থেকে খামেনির জানাজায় যোগ দিতে যাচ্ছেন যারা

আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি

১০

বিআরটিসি বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

১১

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

১২

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

১৩

‘রাজনীতিও শিক্ষার অংশ, তবে সহিংসতার স্থান নেই’

১৪

আলি খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা উপহার এমপি মানসুরার

১৭

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ৯ দিনের কর্মসূচি ছাত্রদলের 

১৮

এইচএসসি পরীক্ষা / এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে ছাত্রীসহ আটক ২

১৯

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে সঠিক পুষ্টি ও জীবনধারা গুরুত্বপূর্ণ: ড. মজিবুল হক

২০
X