কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:৩৫ এএম
আপডেট : ০৩ মে ২০২৬, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের অবরোধেও ২২ কোটি ডলারের তেল নিয়ে গেল ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধ এড়িয়ে ইরানের একটি বিশাল তেলের ট্যাংকার এশিয়া-প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই জাহাজটি প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজারমূল্য প্রায় ২২ কোটি মার্কিন ডলার।

সংস্থাটি জানায়, এক সপ্তাহ আগে জাহাজটিকে শ্রীলঙ্কার উপকূলে দেখা গেলেও বর্তমানে এটি ইন্দোনেশিয়ার লম্বক প্রণালি হয়ে রিয়াউ দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে।

মার্কিন অবরোধ ঘোষণার সময় জাহাজটি ইরানের জলসীমায় ছিল। এরপর দীর্ঘ সময় ধরে জাহাজটির ট্র্যাকিং সিস্টেম (এআইএস) বন্ধ রাখা হয়, ফলে এর অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এদিকে ইরান দাবি করেছে, তাদের অন্তত ৫২টি জাহাজ সফলভাবে অবরোধ ভেঙেছে। তবে যুক্তরাষ্ট্রের মতে, তারা ৪১টি ইরান-সংশ্লিষ্ট জাহাজকে গতিপথ পরিবর্তনে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে দেশটির কয়েক বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

তথ্যসূত্র : আলজাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১০

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১২

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

১৩

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১৫

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১৬

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১৭

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৮

নিয়োগ দেবে ভিভো

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

২০
X