কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ আরব আমিরাতের প্রেসিডেন্টকে নেতানিয়াহুর ফোন

মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, নেতানিয়াহুর পক্ষ থেকে কলটি আসে।

বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, একই দিন বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে আলাপ করেন নাহিয়ান। এতে সাম্প্রতিক ইরানি হামলার নিন্দা জানানো হয় এবং আমিরাতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা।

সংযুক্ত আরব আমিরাতের বিবৃতিতে বলা হয়, নেতারা আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন এবং দেশটির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

এদিকে ইসরায়েলের আরবি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নেতানিয়াহু এই হামলাকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দলের ব্যর্থতায় পদ ছাড়ছেন জার্মানির কোচ, দায়িত্ব নিচ্ছেন কে?

মিলন হাওলাদার হত্যা: আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন বিশেষজ্ঞ

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী-শিশুসহ নিহত ২, আহত ৪

প্রযুক্তির সিদ্ধান্তেই গোল বাতিল হয় ক্রোয়েশিয়ার

ভোট দিতে এসে যে আক্ষেপের কথা জানালেন খালেদা আক্তার কল্পনা

সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান জব্দ, গ্রেপ্তার ৩

১১

দেশে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে: ত্রাণমন্ত্রী

১২

বন্ধুর বাড়িতে যাওয়ার পথে প্রাণ গেল দুই বন্ধুর 

১৩

শিল্পীদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত নয়: আবুল হায়াত

১৪

নেত্রকোনায় মৎস্য প্রতিমন্ত্রী / দেশের সব জলাশয় উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

১৬

শখের বাগানে আছে ৩৭ জাতের আম

১৭

বালিশ ছাড়া ঘুমানোর কি কোনো স্বাস্থ্যগত উপকারিতা আছে?

১৮

খামেনির জানাজায় অংশ নিতে ইরান পৌঁছেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৯

রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহ কাচারিবাড়ি এখন যেন গোয়ালঘর

২০
X