কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ভাইকেও পদ থেকে সরালেন সিরিয়ার প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরকারে বড় ধরনের রদবদল করেছেন। শনিবার কয়েকজন মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়। এই পরিবর্তনের মধ্যে নিজের ভাই মাহের আল-শারাকেও পদচ্যুত করেছেন প্রেসিডেন্ট।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার তথ্য অনুযায়ী, হোমসের সাবেক গভর্নর আবদুল রহমান বদরুদ্দিন আল-আমাকে প্রেসিডেন্সি কার্যালয়ের নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মাহের আল-শারার স্থলাভিষিক্ত হয়েছেন।

এছাড়া তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফা ও কৃষিমন্ত্রী আমজাদ বদরকেও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী হয়েছেন বাসেল হাফেজ আল-সুয়েদান।

খালেদ ফাওয়াজ জারুর এর আগে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম অনুষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে হঠাৎ এই রদবদলের কারণ সম্পর্কে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

২০২৪ সালে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৫ সালের মার্চে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রেসিডেন্ট আহমেদ আল-শারার ঘনিষ্ঠদের প্রভাব ছিল স্পষ্ট। সাম্প্রতিক এই পরিবর্তনকে সিরিয়ার ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

একই সঙ্গে হোমস, কুনেইত্রা, লাতাকিয়া ও দেইর ইজ্জোরসহ কয়েকটি প্রদেশে নতুন গভর্নরও নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট শারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১০

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১১

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

১২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১৩

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১৪

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১৫

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৬

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১৭

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৯

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

২০
X